জাতীয় সংহতি, সম্প্রীতি ও ঐক্যের বার্তা দিতে গোয়ালতোড়ে সাইকেল র‍্যালির আয়োজন করল সিআরপিএফ!

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ উদ্যোগের অংশ হিসেবে বুধবার পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় এলাকায় ৬৬ নম্বর ব্যাটালিয়ন সিআরপিএফের উদ্যোগে এই সাইকেল র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিতে অংশ নেয় গোয়ালতোড় স্কুলের পড়ুয়ারা।
দেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে ঐক্য, পারস্পরিক বোঝাপড়া, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। পাশাপাশি শারীরিক সুস্থতা,স্বাস্থ্যকর জীবনযাপন এবং দেশ গঠনে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের বার্তাও তুলে ধরা হয়।
স্থানীয় মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা এবং জাতীয় সংহতির আদর্শকে আরও শক্তিশালী করার বার্তা দিয়েই শেষ হয় এই সাইকেল র‍্যালি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *