মালদায় ৩৫০ গ্রাম ব্রাউন সুগার-সহ গ্রেপ্তার বিহারের যুবক, উদ্ধার মাদকের বাজারমূল্য কয়েক লক্ষ টাকা।

মালদা, নিজস্ব সংবাদদাতা :— মালদায় নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার সহ গ্রেপ্তার হল বিহারের এক যুবক। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩৫০ গ্রাম ব্রাউন সুগার, যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃত যুবকের নাম সুমিত কুমার। তাঁর বাড়ি বিহারের পূর্ণিয়া এলাকায়। ইংরেজবাজার থানার পুলিশ ইংরেজবাজারের নুনবহি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় ৩৫০ গ্রাম ব্রাউন সুগার। ধৃত যুবককে রবিবার মালদা জেলা আদালতে পেশ করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্রাউন সুগার সংগ্রহের উদ্দেশ্যেই বিহারের বাসিন্দা ওই যুবক নুনবহি এলাকায় এসেছিলেন।

এই মাদক কারবারের পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে ইংরেজবাজার থানার পুলিশ। কোথা থেকে এই মাদক আনা হয়েছিল এবং কার কাছে তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল, সেই বিষয়গুলিও তদন্ত করে দেখা হচ্ছে। মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *