
মাথাভাঙ্গা, নিজস্ব সংবাদদাতা :- পঞ্চায়েত সমিতির সদস্যা রত্না বর্মনের বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। ঘটনায় চাঞ্চল্য এলাকাজুড়ে। ঘটনাটি মাথাভাঙ্গা ১ নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের চোঙ্গারখাতা খাগড়িবাড়ি এলাকায়। সদস্যার স্বামী তথা প্রাক্তন তৃণমূল নেতা সুশীল বর্মন জানান, গতকাল মধ্যরাতে একদল দুষ্কৃতী মুখে কালো কাপড় বেঁধে আমার বাড়িতে হামলা চালায়। পরিকল্পিত ভাবে দলবেঁধে এসে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার পর আমার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। এবিষয়ে নয়ারহাট বিজেপি নেতা উকিল বর্মন জানান, এধরনের ঘটনা কখনোই কাম্য নয়। তবে ওই ব্যক্তি তৃণমূলে থাকাকালীন অনেক অত্যাচার করেছে। এটা তারেই জনরোষ হতে পারে। খবর লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি বলে খবর।












Leave a Reply