বেপরোয়া গাড়ি গতিতে প্রাণ গেল তরতাজা যুবকের।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া:- ঘটনাটি ঘটেছে সাঁকরাইল থানার অন্তর্গত সারেঙ্গা কেডিট পোল এলাকায় । হেলমেট বিহীন গাড়ি চালালে কি পরিণতি হতে পারে তার নমুনা পাওয়া গেল বৃহস্পতিবার দুপুরের সারেঙ্গা কেডিটি পুল এলাকা। প্রশাসনে বারংবার সচেতনতা সত্ত্বেও এখনো অনেক মোটরসাইকেল আরোহী হেলমেট বিহীন গাড়ি চালায়। তেমনি মানিকপুর হালদারপাড়া বাসিন্দা , সারফারাজ গাজী তরতাজা যুবক প্রাণ গেল বাইক দুর্ঘটনা। মাথায় যদি হেলমেট থাকতো তাহলে হয়তো প্রাণে বেঁচে যেতে এমনই আক্ষেপ স্থানীয় বাসিন্দাদের । হেলমেট বিহীন মৃত্যুর সংখ্যা যাতে না বাড়ে তার জন্য মানিকপুর থানার ওসি রাহুল কুমার সিং এর নেতৃত্বে মানিকপুর তদন্ত কেন্দ্রে কেন্দ্রের পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বেলতলা তিনমাথা মোড়ে সচেতন করলেন হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের । যাদের মাথায় হেলমেট নেই এমন চালকদের সচেতনতার বার্তা দিলেন এবং বেশ কিছু হেলমেট বিহীন চালকদের স্পর্ট ফাইন ও করলেন । প্রশাসনের পক্ষ থেকে জানা যায় আগামী দিনে আরও ব্যাপকভাবে এইরকম হেলমেট বিহীন চেকিং চলবে, যাহাতে সাধারণ মোটরসাইকেল চালকদের মধ্যে হেলমেটের পড়ে গাড়ি চালানো অভ্যাস বাড়ে এবং দুর্ঘটনার হাত থেকে তরতাজা প্রাণ বাঁচানো যায় তারই প্রচেষ্টা চলবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *