কুলি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে অস্বাস্থ্যকর পরিবেশ! দুর্গন্ধে নাজেহাল রোগীরা, উঠছে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:-মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের কুড়ি থেকে পঁচিশটি গ্রামের মানুষ স্বাস্থ্য পরিষেবা নিতে আসেন কুলি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। অথচ সেই স্বাস্থ্যকেন্দ্রের পাশেই ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে নোংরা আবর্জনা। জমে থাকা আবর্জনা থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। ফলে স্বাস্থ্য পরিষেবা নিতে এসে চরম সমস্যায় পড়তে হচ্ছে রোগী ও তাঁদের পরিজনদের। অনেককেই নাকে কাপড় চাপা দিয়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশ করতে দেখা যাচ্ছে।

এ বিষয়ে বড়ঞার মেডিকেল অফিসার শ্রমিক দাস জানান, কুলি বাজারের কিছু দোকানদার যেখানে-সেখানে নোংরা আবর্জনা ফেলছেন। এর ফলে স্বাস্থ্যকেন্দ্রের পরিবেশ নষ্ট হচ্ছে।
উল্লেখ্য, প্লাস্টিক বর্জ্য সংগ্রহের জন্য ২ লক্ষ ৩৪ হাজার ৫৮৫ টাকা বরাদ্দে নির্মাণ করা হয়েছে প্লাস্টিক বুথ। কিন্তু অভিযোগ, নির্দিষ্ট বুথে প্লাস্টিক ও অন্যান্য আবর্জনা না ফেলে এখনও যত্রতত্র ফেলা হচ্ছে বর্জ্য।

অন্যদিকে, কুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরজিয়া বিবি জানান, কুলি স্বাস্থ্যকেন্দ্রের এই সমস্যা নিয়ে আলোচনা করে পরবর্তী সময়ে জানানো হবে।
তবে প্রশ্ন উঠছে, যেখানে প্রতিদিন বহু মানুষ চিকিৎসা পরিষেবা নিতে আসেন, সেখানে স্বাস্থ্যকেন্দ্রের আশপাশের পরিবেশ কেন পরিচ্ছন্ন রাখা হচ্ছে না? দ্রুত আবর্জনা পরিষ্কার করে দুর্গন্ধমুক্ত পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন রোগী ও সাধারণ মানুষ। কুলি স্বাস্থ্যকেন্দ্র নিয়ে রাজনীতি নেতা থেকে সাধারণ মানুষকে কি বলল শুনুন আমাদের পর্দায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *