মালদার মথুরাপুরে আবর্জনা সংরক্ষণ ঘরে ভয়াবহ আগুন, এলাকায় চাঞ্চল্য।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– মথুরাপুর পঞ্চায়েতের আবর্জনা সংরক্ষণ ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড। মথুরাপুর ফুটবল ময়দান সংলগ্ন এলাকায় রয়েছে এই আবর্জনা সংরক্ষণের ঘর। শনিবার সকালে হঠাৎ করেই সেই ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যার ফলে ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায়। ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত রয়েছে মানিকচক থানার পুলিশ, খবর দেওয়া হয়েছে দমকলকে। কিন্তু এখনো পর্যন্ত দমকল না আসায় একপ্রকার ক্ষিপ্ত স্থানীয়রা। তবে কিভাবে আগুন লাগল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *