উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদনে মালদায় সম্পন্ন ছটপুজো, মহানন্দার ঘাটে ভক্তদের ঢল।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— উদীয়মান সূর্যদেবকে অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে মালদায় মহাসমারোহে সম্পন্ন হলো ছটপুজো। এই উপলক্ষ্যে সোমবার ভোরে মহানন্দা নদীর ঘাটগুলিতে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। প্রতি বছরের মতো এবছরও ভক্তি ও নিষ্ঠার সঙ্গে ব্রত পালন করেন পুণ্যার্থীরা।
​ভোরবেলা মহানন্দার ঘাটে ঘাটে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই জলে নেমে উদীয়মান সূর্যদেবকে অর্ঘ্য অর্পণ করেন ব্রতীরা। পরিবারের সুখ, শান্তি ও মঙ্গল কামনায় এই পুজোয় অংশ নেন হাজার হাজার মানুষ। এদিনের পুজোয় বহু ভক্তকে পরিবারের মঙ্গল কামনায় নদীঘাট পর্যন্ত দণ্ড কাটতেও দেখা যায়, যা এই উৎসবের ভক্তি ও নিষ্ঠাকে আরও গভীর করে তোলে।
​অন্যদিকে, পুজো উপলক্ষে মহানন্দা নদীর ঘাটগুলির সুন্দর ব্যবস্থাপনা ঘাটের পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে আলোর ব্যবস্থা এবং পুণ্যার্থীদের সুবিধার জন্য প্রশাসনের ও স্থানীয় কমিটির করা সমস্ত বন্দোবস্ত দারুণ সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল। সব মিলিয়ে, কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে মালদায় সম্পন্ন হলো ছটপুজো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *