উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদনে সম্পন্ন ছটপুজো, হবিবপুরের একাধিক ঘাটে পুজো দিলেন মন্ত্রী জুয়েল মুর্মু।

মালদা, নিজস্বসংবাদদাতা:– উদীয়মান সূর্যদেবকে অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে সম্পন্ন হল ছটপুজো, বিভিন্ন ঘাটে পুজো দিলেন মন্ত্রী জয়েল মুর্মু।

সোমবার ভোরে উদীয়মান সূর্যদেবকে অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে সম্পন্ন হল ছটপুজো। মালদার হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডীর টাঙ্গন নদীর ঘাটে প্রতি বছরের মতো এ বছরও ভক্তদের ব্যাপক সমাগম দেখা যায়। ছটপুজো উপলক্ষে সেখানে উপস্থিত হয়ে পুজো দেন রাজ্যের আদিবাসী উন্নয়ন এবং সেচ ও জলপথ দপ্তরের প্রতিমন্ত্রী জয়েল মুর্মু।

এরপর তিনি হবিবপুর ব্লকের আকতৈল অঞ্চলের কেন্দপুকুর বেস্ট পাড়ার পুকুরঘাটে ছটপুজোয় যোগ দেন এবং পুজো-অর্চনা করেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি দীপালি বালা, বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলা সভাপতি প্রতাপ সিং, হবিবপুরের বিডিও অংশুমান দত্ত এবং হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখী রানী সাহা।

পরবর্তীতে তাঁরা বৈদ্যপুর অঞ্চলের হরিশ্চন্দ্রপুর যুব সংঘ ক্লাবের উদ্যোগে আয়োজিত ছটপুজোয় উপস্থিত হন। সেখানে সূর্যদেব ও গঙ্গা মায়ের মূর্তিতে পুজো-অর্চনা করেন। উদীয়মান সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে পুজো সম্পন্ন করার পর সকলেই প্রসাদ গ্রহণ করেন। ছটপুজোকে কেন্দ্র করে বিভিন্ন ঘাটে ভক্তদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *