
ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা :- শহরের রাস্তায় পরিচ্ছন্নতার কাজে নামল ফালাকাটা নগর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। সোমবার সকালে ফালাকাটা শহরের মেন রোডে হাসপাতালের সামনের বেশ কিছুটা অংশে সাফাই অভিযান চালান স্বয়ংসেবকেরা। রাস্তার পাশে জমে থাকা আবর্জনা পরিষ্কার করেন তাঁরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শহরের একাধিক জায়গায় জমে রয়েছে নোংরা-আবর্জনা। তার ফলে দুর্গন্ধের পাশাপাশি রোগজীবাণু ছড়ানোর আশঙ্কাও করছেন বাসিন্দারা। এমন পরিস্থিতিতে স্বয়ংসেবকদের এই উদ্যোগে খুশি স্থানীয়রা।












Leave a Reply