বিনপুরের হাড়দা থেকে ১২২ বোতল অবৈধ কফ সিরাপ সহ তিনজনকে গ্রেফতার করল পুলিশ।

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ- গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ঝাড়গ্রাম জেলার বিনপুর এক ব্লকের হাড়দা এলাকা থেকে অবৈধভাবে কফ সিরাপ বিক্রি করার জন্য তিন জনকে পুলিশ গ্রেপ্তার করে। সেই সঙ্গে তাদের কাছ থেকে ১২২ বোতল কফ সিরাপ উদ্ধার করা হয়। বিনপুর থানার পুলিশ ওই তিনজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে অবৈধভাবে কফ সিরাপ বিক্রির অভিযোগ এনে পুলিশ মামলা দায়ের করেছে। ধৃত সীমন্ত বাগাল, বিশ্বনাথ বর ও শ্যামাপ্রসাদ সরেন এর বাড়ী বিনপুর থানার হাড়দা এলাকায়।দীর্ঘদিন ধরে ওই তিনজন নিষিদ্ধ কফ সিরাপ বিক্রি করতো বলে অভিযোগ।গোপন সূত্রে খবর পেয়ে বিনপুর থানার পুলিশ বুধবার হাড়দা গ্রামে হানা দিয়ে ওই তিনজনকে গ্রেফতার করে এবং তাদের কাছে থাকা ১২২ বোতল কফ সিরাপ উদ্ধার করে। তারা কোথা থেকে ওই কফ সিরাপ এনেছে এবং তারা কোথায় বিক্রি করতো তা জানার জন্য বিনপুর থানার পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে।ওই ঘটনাকে কেন্দ্র করে বিনপুর থানার হাড়দা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *