পৌরসভার পক্ষ থেকে বাড়ি বাড়ি পরিশোধিত পানীয় জল প্রকল্পের শুভ সূচনা করলেন আলিপুরদুয়ার পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান প্রসেনজিৎ কর।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- পৌরসভার পক্ষ থেকে বাড়ি বাড়ি পরিশোধিত পানীয় জল প্রকল্পের শুভ সূচনা করলেন আলিপুরদুয়ার পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান প্রসেনজিৎ কর। সোমবার আলিপুরদুয়ার ১৬ নম্বর ওয়ার্ড স্থিত পরিশোধিত পানীয় জলের প্ল্যান্টটির আনুষ্ঠানিক সূচনা হয়। এই প্লান্ট থেকেই পৌরসভার কুড়িটি ওয়ার্ডে পৌঁছে যাবে পরিশোধিত পানীয় জল। জানা গিয়েছে, এই প্ল্যান্টের থেকে ২০ টাকার বিনিময় আলিপুরদুয়ার পুরবাসী পেয়ে যাবে কুড়ি লিটার পরিশোধিত পানীয় জল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *