নদীয়া-শান্তিপুর, নিজস্ব সংবাদদাতা:- শান্তিপুরে বিভিন্ন এলাকার শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে বার্ষিক বনভোজনের আয়োজন শান্তিপুরের এক অন্যতম সামাজিক সংগঠন পূর্ণিমা মিলনী সংঘের। এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় প্রত্যেক বছরই শীতের মরসুমে তারা বার্ষিক বনভোজন অনুষ্ঠানের আয়োজন করে থাকে, পাশাপাশি সারা বছরই বিভিন্ন সামাজিক কাজকর্মের সাথে তারা যুক্ত থাকেন। প্রত্যেক বছরের মতো এ বছরও শান্তিপুরের রাষ্ট্রীয় উদ্যানে বার্ষিক বনভোজন অনুষ্ঠানের আয়োজন করে তারা। যেখানে শান্তিপুরে বিভিন্ন এলাকার শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে এই বনভোজনে অনুষ্ঠানটি করা হয়। যদিও বনভোজন অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রত্যেক বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সংবর্ধনা জানিয়ে সম্মান জ্ঞাপন করা হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক লাল্টু ঘোষ সহ একাধিক বিশিষ্টজনেরা। আজকের এই বনভোজন অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে আয়োজন করে সামাজিক সংগঠন পূর্ণিমা মিলনী সংঘের কর্ণধার বিশ্বজিৎ রায়।
শান্তিপুরে বিভিন্ন এলাকার শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে বার্ষিক বনভোজনের আয়োজন শান্তিপুরের এক অন্যতম সামাজিক সংগঠন পূর্ণিমা মিলনী সংঘের।












Leave a Reply