ব্লাড ডোনার অর্গানাইজেশন ফালাকাটা শাখার উদ্যোগে ও সৃষ্টি হেলথ কেয়ার আলিপুরদুয়ারের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ব্লাড ডোনার অর্গানাইজেশন ফালাকাটা শাখার উদ্যোগে ও সৃষ্টি হেলথ কেয়ার আলিপুরদুয়ারের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল। সোমবার ফালাকাটার কুঞ্জনগর MSK বিদ্যালয় প্রাঙ্গণে ওই শিবিরের আয়োজন করা হয় বলে সংগঠন সূত্রে জানা গিয়েছে। এদিন মোট ৮০ জনের চক্ষু পরীক্ষা করা হয় এবং ৩০ জনকে প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে প্রদান করা হয় বলে জানা যায়। এই পরিষেবা পেয়ে ভীষণ খুশি এলাকাবাসী। এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *