ঘাটাল-চন্দ্রকোনা রোডের রাধানগরে বাসের সাথে বাইক দূর্ঘটনায় মৃত ১, আহত দুই জন, উত্তেজিত জনতার বাস ভাঙচুর, ঘটনাস্থলে পুলিশ।

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- বুধবার দুপুর ২ টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল – চন্দ্রকোনা রোডের রাধানগরে বাসের সাথে বাইক এর দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর। প্রত্যক্ষদর্শীরা জানান বাসটি চন্দ্রকোনা রোড থেকে ঘাটাল এর দিকে আসছিল ।সেই সময় হঠাৎই একটি বাইক সামনে চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের সাথে বাসের ধাক্কা লাগে।
যার ফলে বাইক আরোহী সামলাতে না পেরে বাসের চাকায় পৃষ্ট হয়ে যায়।
বাইকের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ হওয়ার ঘটনায় ঘটনাস্থলে একজন মারা যায়, আহত হয়ে পড়ে বাইকে থাকা আরো ২ জন।স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে ভর্তি করে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে।
কিছুক্ষণের মধ্যেই উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর শুরু করে। দীর্ঘক্ষণ ধরে চলে ভাঙচুর। যদিও ঘটনাস্থলে দেখা যায়নি কোন সিভিক পুলিশ কর্মীদের। তবে ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায়পুলিশ। ঘটনাস্থলে গিয়ে মৃত দেহটি উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য ঘাটাল মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়।সেই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *