বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে,আগুনে ক্ষতিগ্রস্থ একটি চারচাকা সহ মোটর বাইক,তীব্র চাঞ্চল্য খড়গপুরের ১৮ নম্বর ওয়ার্ডে।

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- রাতের অন্ধকারের সুযোগ নিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ বেশ কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে,আগুনে ভস্মীভূত একটি চারচাকা গাড়ি সহ একটি বাইক, পাশাপাশি ক্ষতিগ্রস্ত বাড়ির একাংশ, ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড এলাকায়,ওই ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎই বাড়ির ভেতরে কিছু আওয়াজ শুনতে পায় পরিবারের সদস্যরা, এরপর বাড়ির জানালা খুলে দেখে গাড়িতে দাউদাউ করে জ্বলছে আগুন, গোটা ঘর ময় ধোঁয়া ধোঁয়া কান্ড তখন প্রতিবেশীদের ডাকাডাকি করলে প্রতিবেশীরা এসে কপাট খুললে কোনমতে ৩ বছরের শিশুকে নিয়ে প্রাণে রক্ষা পায় ওই পরিবার, এরপর স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলে, খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিনের প্রতিষ্ঠায় পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনে, তবে এই ঘটনায় যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে ওই পরিবার পাশাপাশি যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়, ইতিমধ্যেই ওই পরিবারের পক্ষ থেকে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে সঠিক আইন ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে ওই পরিবার, শুক্রবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যায় খরগপুর টাউন থানার পুলিশ, পুরো ঘটনা পরিদর্শন করার পর তদন্ত প্রক্রিয়া শুরু করে খরগপুর টাউন থানার পুলিশ, অন্যদিকে খবর পেয়ে ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী পূজা নাইডু ঘটনাস্থলে যান এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন প্রার্থী। এর পরেই শুক্রবার বেলা নাগাদ রেলের IOW অফিসের সামনে বিক্ষোভ দেখানো এলাকাবাসীরা, তাদের অভিযোগ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে রেল পুলিশ ও ইলেক্ট্রিক দপ্তরের কর্মী ও আধিকারিকরা গিয়ে তাণ্ডব চালায়, পাশাপাশি আঙুল তুলছে বিজেপির উপর, তাদের অভিযোগ তৃণমূল কংগ্রেসের সমর্থক হওয়ার কারণে এই ঘটনা, পাশাপাশি তাদের অভিযোগ বারংবার ভোট এলেই এই রকম তাণ্ডবের অভিযোগ ওঠে রেল পুলিশ এবং আধিকারিকদের বিরুদ্ধে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে খড়গপুর শহরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *