ক্ষীরপাই পৌরসভার ১০টি ওয়ার্ডের মধ্যে তৃণমূলের দখলে ৯টি ওয়ার্ড,একটি দখল করল নির্দল,পাত্তা পেল না বিজেপি।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার ১০টি ওয়ার্ডের মধ্যে ৯টি ওয়ার্ড দখল করে নিল তৃণমূল, একটি দখল করল নির্দল,তবে কোন ওয়ার্ডে পাত্তা পেল না বিজেপি,জানা গিয়েছে ১ নম্বর ওয়ার্ড ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সমাপ্তি পণ্ডিত,২ নম্বর ওয়ার্ড জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী পাপিয়া রায়,৩ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী বীরেশ্বর পাহাড়ি,৪ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী সুনীতি হালদার,৫ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী দুর্গাশঙ্কর পান,৬ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন বিমলেন্দু কিস্কু,৭ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী আল্পনারানী পাত্র,৮ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী মালতী দাস,৯ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী নিতাই সিংহ,১০ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন বিকাশ দাস,তবে কোন জায়গা পায়নি বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *