উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মনিপুর ও গোয়ায় গেরুয়া ঝড়, সেই খুশিতে ফালাকাটা ব্লকের জটেশ্বরে বিজয় মিছিল বার করল বিজেপি।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মনিপুর ও গোয়ায় গেরুয়া ঝড়। সেই খুশিতে ফালাকাটা ব্লকের জটেশ্বরে বিজয় মিছিল বার করল বিজেপি। শুক্রবার সন্ধ্যায় এই মিছিলটি বের হয় জটেশ্বরে। শুক্রবার সন্ধ্যায় বিজেপি নেতৃত্ব গেরুয়া আবির উড়িয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন। পাশাপাশি জটেশ্বর একটি বিজয় মিছিল বের করা হয়। এদিনের ওই মিছিল টি দলীয় কার্যালয়ে থেকে বের হয় এবং জটেশ্বরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে ফের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এদিনের ওই বিজয় মিছিলে উপস্থিত  ছিলেন, বিজেপির ১৯ নং মন্ডল কনভেনার ফনি ভূষণ রায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *