চা বাগানে চিতা বাঘ প্রকাশ্যে ঘুরতে দেখে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা, চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- চা বাগানে চিতা বাঘ ঘিরে চাঞ্চল্য এলাকায়। জানা গিয়েছে, শুক্রবার বিকেলে ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানে একটি চিতা বাঘ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। চা বাগানে চিতা বাঘ প্রকাশ্যে ঘুরতে দেখে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা। চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বনদপ্তর সুত্রে খবর, ওই এলাকাটিতে চিতা বাঘ সাধারণত প্রায় সময় পারাপার করে। এতে আতঙ্কের কিছু নেই। বনদপ্তর পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন ভাবে চলাচলের পরামর্শ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *