নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ার বীরপাড়া আইটিআই মোড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল। এই ঘটনায় মৃত্যু হয়েছে টোটোতে থাকা দু’জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। সোমবার দুপুরে আলিপুরদুয়ার বীরপাড়া আই টি আই মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে টোটোতে ধাক্কা মেরে রাস্তার পাশে দোকানে ঢুকে পরে দ্রুতগামী একটি ট্রাক। এই ঘটনায় টোটোতে থাকা এক জন পুরুষ ও একজন মহিলার ঘটনাস্থলে মৃত্যু হয়, বাকিদের আহত অবস্থায় উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।











Leave a Reply