ষাঁড়ের আক্রমণে গুরুতর আহত এক মহিলা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ষাঁড়ের আক্রমণে গুরুতর আহত এক মহিলা। জানা যায় সোমবার সন্ধ্যায় শান্তিপুর ঘোড়ালিয়া ঘোষপাড়া এলাকার একটি রাস্তা দিয়ে এক মহিলা যাচ্ছিল। ঠিক তখনই একটি ষাড় ওই মহিলার দিকে তেড়ে এসে সিং দিয়ে মারাত্মক আক্রমণ করে, ঘটনাস্থলে গুরুতর আহত হয় ওই মহিলা। এলাকার লোকজন ওই মহিলাকে তড়িঘড়ি শান্তিপুর হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। জানা যায় ওই মহিলার শরীরের অন্যান্য জায়গার পাশাপাশি মাথায় গুরুতর চোট লাগে, জানা যায়, আহত মহিলার নাম বুলু রানী বিশ্বাস। স্বভাবতই এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *