অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগ, তারকেশ্বর BDO অফিসে শতাধিক মহিলার বিক্ষোভ।

তারকেশ্বর, নিজস্ব সংবাদদাতা:- হুগলির তারকেশ্বর বিডিও অফিসে তুমুল বিক্ষোভে শামিল হলেন এলাকার শতাধিক বঞ্চিত মহিলা।
এই টাকা থেকেই তারা সংসারের স্বামীদের সাথে সাথে খরচ চালায়, কিন্তু
সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগে আবারও উত্তপ্ত হয়ে উঠল এলাকা।
এবার ঘটনাস্থল হুগলি জেলার তারকেশ্বর। জানা গেছে, ‘অন্নপূর্ণা যোজনা’র আর্থিক সহায়তা পাওয়ার কথা থাকলেও, দীর্ঘদিন ধরে বহু যোগ্য উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি।
বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ।
​অবশেষে আজ ধৈর্যের বাঁধ ভাঙে এলাকার মহিলাদের। বকেয়া টাকার দাবিতে এবং প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।
তারকেশ্বর ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে এসে BDO অফিসের সামনে জড়ো হন শতাধিক মহিলা।
সেখানে স্লোগান দেওয়ার পাশাপাশি চলে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন।
বিক্ষোভকারী মহিলাদের স্পষ্ট দাবি— “আমরা অত্যন্ত দরিদ্র পরিবারের মানুষ। এই সরকারি সাহায্যের ওপর আমাদের অনেক কিছু নির্ভর করে।
কিন্তু মাসের পর মাস কেটে গেলেও আমাদের অ্যাকাউন্টে টাকা আসছে না।
বিডিও অফিসে এসে বারবার শুধু আশ্বাসই দেওয়া হচ্ছে, কাজ কিছুই হচ্ছে না।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ প্রশাসন। বিডিও অফিসের কর্মকর্তাদের পক্ষ থেকে আন্দোলনকারী মহিলাদের সঙ্গে কথা বলা হয় এবং সমস্যাটি খতিয়ে দেখে দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। তবে প্রশাসনের এই আশ্বাসে শেষ পর্যন্ত কতটা কাজ হয়, আর এই বঞ্চিত মহিলারা কবে তাঁদের প্রাপ্য টাকা হাতে পান, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *