বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- বাঙালির বারো মাসে তেরো পার্বন। আর তেরো পার্বনের শেষ হয় বসন্ত উৎসব আর হোলি উৎসবের মাধ্যমে। বাংলা বছর শেষের আগে রঙের উৎসব বসন্ত উৎসব প্রতিটা বাঙালির জীবনে যে আলাদাই এক রঙিন ছোয়া নিয়ে আসে তা নিশ্চই বলার অপেক্ষা রাখে না। দীর্ঘ দুবছর করোনা অতিমারীর জন্য সমস্ত পার্বণ বন্ধ ছিল। কিন্তু এ বছর করোনার গ্রাফ নিম্নগামী হওয়ায় সমস্ত পার্বণ পালন করছেন সকলে। তাই আজ বসন্তোৎসবের দিনে বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রঞ্জনবাজারের মানব কল্যাণ সমিতির উদ্যোগে বসন্ত উৎসব পালন করা হল। এদিন কচিকাঁচাদের নিয়ে নৃত্য ও রবীন্দ্র সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। তাছাড়াও বাউল ও লোকগানের আসর বসে আজকের এই অনুষ্ঠানে। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বুল্টি চক্রবর্তী, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সাগর কুন্ডু প্রমুখ। অনুষ্ঠানের মধ্যভাগে মহিলারা আবীর খেলায় মেতে ওঠেন। এদিন পৌর প্রধান পীযূষ পাণ্ডে জানান, মানব কল্যাণ সমিতি সর্বদা মানুষের পাশে থাকে। তাঁদের এই অনুষ্ঠানে এসে খুবই ভালো লাগছে। পাশাপাশি মানব কল্যাণ সমিতির হিসাব রক্ষক সুব্রত ঢালি জানান,
গত দুবছর করোনা অতিমারীর জন্য আমরা দোল উৎসব ঠিকভাবে করতে পারি নাই। তাই এ বছর লক ডাউন উঠে যাওয়ায় আমরা খুব ভালোভাবে করতে পারছি। আমরা আজকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করছি।
মানব কল্যাণ সমিতির উদ্যোগে বসন্ত উৎসব দুবরাজপুরে।












Leave a Reply