বুধবার গভীর রাতে আসাম বাংলা সীমানা সংলগ্ন বারবিশা কমার্শিয়াল চেকপোস্ট এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে একটি পোল্ট্রি মুরগী বোঝাই ট্রাক।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার : বুধবার গভীর রাতে আসাম বাংলা সীমানা সংলগ্ন বারবিশা কমার্শিয়াল চেকপোস্ট এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে একটি পোল্ট্রি মুরগী বোঝাই ট্রাক। ঘটনার জেরে চালক দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভিতরে আটকে যান। স্থানীয়রা অনেক চেষ্টা করে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আচমকা একটি দাঁড়িয়ে থাকা লরির পেছনের সজোরে ধাক্কা মারে মুরগির বোঝাই ট্রাকটি। ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় গাড়ির সামনের অংশ এবং কেবিনের মধ্যেই আটকে থাকে চালক। স্থানীয়রা উদ্ধার করে নিকটবতী স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *