দীর্ঘ দুই বছর পর জয়রামবাটি মাতৃমন্দিরে ভক্তরা প্রসাদ পাবেন ।

আবদুল হাই, বাঁকুড়াঃ করোনা শুরু থেকেই বন্ধ ছিল মন্দিরে প্রসাদ বিতরণের ব্যবস্থা ।কখনো কখনো শুকনো প্রসাদ দেওয়া হতো ভক্তদের ।মন্দিরের দরজা পরিস্থিতির ওপর নির্ভর করে খোলা থাকতো সেটা সীমিত সময়ের জন্য কিন্তু 1লা এপ্রিল থেকে ভক্তদের জন্য জয়রামবাটি মাতৃমন্দিরের দরজা উন্মুক্ত হলো । ভক্তরা নাটমন্দিরে এসে মায়ের কাছে প্রার্থনা করতে পারবেন মাতৃ মন্দির ঘুরে দেখতে পারবেন তবে যাত্রীনিবাসে থাকার জন্য আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে ।সরকারি বিধি নিষেধ কে মান্যতা দিয়েই থাকছে প্রসাদ বিতরণের ব্যবস্থা ।মন্দির কর্তৃপক্ষ আরও জানিয়েছেন সকাল আটটা থেকে সাড়ে 11 টা পর্যন্ত এবং বিকাল চারটা থেকে সাড়ে আটটা পর্যন্ত মন্দির খোলা থাকবে । প্রসাদ নিতে হলে পূর্বের যেমন নিয়ম ছিল সেই নিয়ম নটা থেকে দশটার মধ্যে কুপন সংগ্রহ করতে হবে এবং 11:40 থেকে প্রসাদ পেতে পারবেন ভক্তরা। আগের মতোই বসে খাওয়ানোর ব্যবস্থা রেখেছে মন্দির কর্তৃপক্ষ । তবে ভ্যাকসিন মাস্ক স্যানিটাইজার সমস্তকিছুই নির্দেশিকা মেনে চলার কথা বলেছেন জয়রামবাটি মাতৃমন্দিরের পররূপানন্দ মহারাজ। এই খুশির খবর শুনে খুব আপ্লুত ভক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *