গাজনের চরক স্ট্যান্ড ভেঙে আহত এক সন্ন্যাসী সহ দর্শনার্থী, চাঞ্চল্য ঘাটালের দন্দীপুরে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  গাজনের চরক স্ট্যান্ড ভেঙে আহত এক সন্ন্যাসী সহ দর্শনার্থী, ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার দন্দীপুর দণ্ডেশ্বর শিব মন্দিরে, জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে ঘাটাল থানার দন্দীপুর দণ্ডেশ্বর শিব মন্দিরে চলছিল গাজন উৎসব,সেই সময় হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে চরক স্ট্যান্ড,ঘটনায় আহত হয়েছে এক সন্ন্যাসী সহ এক দর্শনার্থী, রাতেই অন্যান্য দর্শনার্থীদের তৎপরতায় আহত দুই জনকে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, বর্তমানে তাদের চিকিৎসা চলছে, ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *