ডায়রিয়ার প্রকোপে আক্রান্ত ১০০ পার,আতঙ্ক চন্দ্রকোনার রামবেড়িয়া গ্রামে,তৎপর ব্লক স্বাস্থ্য দপ্তর।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৩০।শিশুদের আক্রান্তের সংখ্যা নিয়ে চিন্তা বাড়ছে চিকিৎসকদের। গ্রামেও আক্রান্তের সংখ্যা একাধিক প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা,এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের রামগেড়িয়া গ্রামের । হাসপাতাল সূত্রে খবর কয়েকদিন ধরেই রামগেড়িয়া গ্রামে বাচ্চা থেকে বয়স্ক ব্যাক্তি বমি, পায়খানা ও পেটের যন্ত্রণা নিয়ে ভর্তী হচ্ছে চন্দ্রকোনা হাসপাতালে, ইতি মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ৩০। এই বিষয় নিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক স্বপ্ননীল মিস্ত্রির বলেন পানীয়জল থেকে এই ঘটনা। ইতিমধ্যে জলের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে পরিক্ষার জন্য। গ্রামে নজরদারী চালাচ্ছে স্বাস্থ্য দফতরের কর্মীরা।
জানা যায় এই গ্রামে দীর্ঘদিন আগেই তৈরি করা হয়েছিল গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পানীয় জলের একটি কংক্রিটের ট্যাঙ্ক, সেখান থেকেই জল নিয়ে খেত গ্রামের মানুষ। দীর্ঘদিন ধরে ট্যাঙ্ক পরিষ্কার না হওয়ার ফলে পানীয় জল থেকে মাঝেমধ্যে কেঁচো বের হোত, তাই জল থেকে সংক্রমণ ছড়িয়েছে বলে সকলের ধারণা।
বিডিও অমিত ঘোষ বলেন”ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দফতরের কর্মীরা গ্রামে নজরদারী চালাচ্ছে।চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ বলেন” জল থেকে এই ধরনের সংক্রমণ ছড়ায়নি, নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে , স্বাস্থ্য দফতরের কর্মীরা ও গ্রাম পঞ্চায়েতের কর্মীরা সদাসর্বদা নজর রেখেছে এলাকার দিকে।
গোটা ঘটনায় গ্রাম জুড়ে ছড়িয়েছে আতঙ্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *