প্রচন্ড শিলাবৃষ্টিতে তছনছ আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকা।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- প্রচন্ড শিলাবৃষ্টিতে তছনছ আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকা।ফালাকাটা, বীরপাড়া ও মাদারিহাটে সন্ধে ছটা নাগাদ শুরু হয় শিলাবৃষ্টি।ওই প্রকাৃতিক দুর্যোগের ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা।টিনের চাল ফুটো হয়ে গিয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে অগুনতি বাড়ি।শিলের আঘাতে উইন্ডস্ক্রীণ ফেটে যাওয়ার দরুন ক্ষতি হয়েছে পথ চলতি যানবাহনের।এছাড়াও শাক সবজীরও প্রচুর ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *