দুই জোড়া কপোত-কপোতী উদ্ধার কোতুলপুর থানার।

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ কপোত কপোতী পালিয়ে যাওয়ার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে কোতুলপুরে। হাল ছাড়তে নারাজ বাঁকুড়া জেলার কোতুলপুর থানার পুলিশ ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হচ্ছে প্রেমিক যুগলকে । তেমন ই 17 এপ্রিল রাত্রে দুই জোড়া কপোত-কপোতী উদ্ধার করল কোতুলপুর থানার পুলিশ । দুজন মহিলা নাবালিকা বলে জানা যায় উল্লেখ থাকে যে 11/03/2022 তারিখে কোতুলপুর থানায় একটি মিসিং ডায়েরি হয়েছিল এক মাসেরও বেশী নিখোঁজ থাকার পর অবশেষে আসানসোল থেকে কোতুলপুর থানার পুলিশ এক নাবালিকা এবং এক সাবালক কে উদ্ধার করে । অপরদিকে 17 April 2022 তারিখে একটি মিসিং ডায়েরি হওয়ার প্রেক্ষিতে সেই রাতেই নন্দীগ্রাম থেকে এক নাবালিকা সহ এক ব্যক্তি কে উদ্ধার করে কোতুলপুর থানার পুলিশ। দুই নাবালিকা এবং দুই ব্যক্তি কে আজ কোতুলপুর থানার পক্ষ থেকে বিষ্ণুপুর আদালতে পাঠানো হল।বাঁকুড়া জেলা পুলিশের এক কর্তা জানান পালিয়ে যেখানেই যাক না কেন আমরা উদ্ধার ঠিক করব।আগামী দিনে প্রেমিক-প্রেমিকারা পালাতে গেলে 100 বার ভাবতে হবে যে পালিয়ে গেলেও পুলিশ ঠিক আমাদেরকে উদ্ধার করবেই।.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *