গোলাবাড়িতে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু।

সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং : – বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যাক্তির। মৃতের নাম পবন নস্কর (৫০)। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে ক্যানিং থানার অন্তর্গত ইটখোলা গ্রাম পঞ্চায়েতের ৭ নম্বর গ্রামের হালদার পাড়ায়।ক্যানিং থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছেছে। পাশাপাশি ঠিক কি কারণে ওই ব্যক্তির মৃত্যু হল সে বিষয়ে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন সকালে পুকুরে পাম্পসেট চালিয়ে ঘরের পাকা দেওয়ালে জল দিচ্ছিলেন।আচমকা বিদ্যুৎপৃষ্ট হয়ে পুকুরে পড়ে যায় পবন নস্কর নামে ওই ব্যক্তি। পরিবারের লোকজন দেখতে পেয়ে ওই ব্যক্তি কে উদ্ধার করে। তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। সাতসকালে এমন মর্মান্তিক ঘটনার কথা গোলাবাড়ির হালদার পাড়ায় পৌছাঁলে এলাকায় নেমে আসে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *