যোগা দিবস পালন করলো জলপাইগুড়ি বিভাগীয় পোস্ট অফিস।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- যোগা দিবস পালন করলো জলপাইগুড়ি বিভাগীয় পোস্ট অফিস। সোমবার সকালে জলপাইগুড়ি সুপারিনটেনডেন্ট অফ পোস্ট এর কার্যালয়ে যথাযথ মর্যাদার সঙ্গে আন্তর্জাতিক যোগা দিবসের কাউন্টডাউন শুরু হলো।
এদিন অফিসে কর্মীরা যেমন যোগা অনুশীলন করেন ,পাশাপাশি পরিবারের সদস্যরাও নিজ নিজ বাড়িতে এই যোগা অনুশীলন করবেন বলে জানিয়েছেন,  কুচবিহার সুপারিনটেনডেন্ট অফ পোস্ট তথা জলপাইগুড়ি অফিসের দেখভালের দায়িত্ব প্রাপ্ত অনিমেষ দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *