জেলার ১৩২ টি প্রকল্পের জন্য ২৯ টি দপ্তরকে জমি হস্তান্তর করলো ভূমি সংস্কার দপ্তর।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পশ্চিম মেদিনপুর জেলার ১৩২ টি প্রকল্পের জন্য ২৯ টি দপ্তরকে জমি হস্তান্তর করলো ভূমি সংস্কার দপ্তর,বৃহস্পতিবার ভূমি সংস্কার দপ্তরের সভাকক্ষে জেলা শাসক রশ্মি কোমল,অতিরিক্ত জেলা শাসক ( ভূমি সংস্কার ) সুমন মহান্তি সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক দের উপস্থিতিতে জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
দীর্ঘদিন ধরেই বিভিন্ন দপ্তরের হাতে বুহু জমি অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। বেশ কিছু জমি বেদখল হয়ে গিয়েছিল। সেসব জমি উদ্ধার করে এর কাগজপত্র তৈরি করে তুলে দেওয়া হয় সংশ্লিষ্ট দপ্তরের হাতে । যেমন কোনো স্কুলের হাতে অতিরিক্ত জমি ছিল সেই জমি স্বাস্থ্যকেন্দ্র গড়ার জন্য স্বাস্থ্য দপ্তরকে দেওয়া হয়েছে। আবার কোথাও পূর্ত দপ্তরের অতিরিক্ত জমি ছিল সেই জমি স্কুলকে দেওয়া হয়েছে খেলার মাঠ করার জন্য। এইভাবে হাসপাতাল ,কলেজের দ্বিতীয় ক্যাম্পাস , স্কুল , কিষান মান্ডি , দমকল কেন্দ্র , স্টেডিয়াম , বাসস্ট্যান্ড , পর্যটক আবাস , আদিবাসী স্কুল , পাম্প হাউস , বনসৃজন , কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সহ আরো বহু প্রকল্পের জন্য আভ্যন্তরীণ জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। একশ একরের বেশি জমি এইদিন হস্তান্তর হয়েছে। জেলা শাসক জানান , পশ্চিম মেদিনীপুর জেলায় শিল্পের গতি আনতে ইতিমধ্যেই শালবনি , গোয়ালতোড় , গড়বেতা , খড়্গপুর গ্রামীণ এলাকায় শিল্পপতি দের জমি দেখানো হয়েছে। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের জন্য শালবনিতে একটি শিল্প সংস্থা জমি নিতে আগ্রহ প্রকাশ করেছে। রাজ্য শিল্প উন্নয়ন পর্ষদের মাধ্যমে আরো কিছু শিল্পদ্যোগী এগিয়ে এসেছেন। কথাবার্তা চলছে। শাসক জানান আরো জানান , যত বেশি প্রকল্প ততবেশি মানুষের কাজ আর যতবেশি শিল্প ততবেশি কর্মসংস্থান এই পদ্ধতি মেনে জেলা প্রশাসন দ্রুততার সঙ্গে একসঙ্গে এতপরিমান জমি হস্তান্তর করতে পেরেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *