পবিত্র রমজান মাস উপলক্ষে মালদহের মোথাবাড়ি থানার উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হলো বৃহস্পতিবার সন্ধ্যায়।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- পবিত্র রমজান মাস উপলক্ষে মালদহের মোথাবাড়ি থানার উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হলো বৃহস্পতিবার সন্ধ্যায়। এদিন মোথাবাড়ি পি ডাব্লু ডি মাঠের কর্মতীর্থ প্রাঙ্গণেই ইফতারের আয়োজন করা হয়। এদিনের ওই ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন মোথাবাড়ি বিধানসভার বিধায়ক তথা রাজ্যের সেজ ও জলপথ দপ্তর এর প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন মহাশয়া, রতুয়া সার্কেলের পুলিস আধিকারিকের সি.আই সাহেব এবং মোথাবাড়ি থানার সমস্ত পুলিশ আধিকারিক ও অন্যান্য কর্মীরা এছাড়াও ওই এলাকার প্রতি পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা। বাহারি বিভিন্ন ফল ও নানান রকমের খাওয়ার আয়জন করা হয় এদিনের ওই ইফতার মাহফিলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *