এবার পাড়ায় পাড়ায় স্বয়ংসিদ্ধা।

সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং : – দক্ষিণ ২৪ পরগনাজেলার প্রত্যন্ত সুন্দরবনের প্রান্তিক ঝড়খালিথানার অন্তর্গত ত্রিদিব নগর গ্রাম।ঝড়খালি কোষ্টাল থানা ও বারুইপুর মহিলা থানা এবং স্বেচ্ছাসেবী সংস্থা প্রামায়া ফাউন্ডেশন উদ্যোগে আয়োজিত হল পাড়ায় পাড়ায় স্বয়ংসিদ্ধা’র সচেতনতা কর্মসুচী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বারুইপুর মহিলা থানার আইসি কাকলি ঘোষ কুন্ডু, ঝড়খালি কোস্টাল থানার ওসি প্রদীপ কুমার রায়, সোশ্যাল ওয়ার্কার ঝুম্পা ঘোষ, পঞ্চায়েত সদস্য মাধবী বর্মন। প্রামায়া ফাউন্ডেশন কর্ণধার মুকুট বিশ্বাস ও স্বদেশ কোটাল, এছাড়া এলাকার অসংখ্য শিশু ও সাধারণ মানুষ। গরমের ছুটির জন্য স্কুল কলেজ বন্ধ। তার মধ্যে সুন্দরবনে পথ দেখাচ্ছে প্রামায়া ফাউন্ডেশন। শিশু অভিভাবকরা যাতে করে বাল্যবিবাহ,নারীপাচার সম্পর্কে সচেতন হন ও পুলিশ কে সমস্যার কথা জানাতে পারেন সেই জন্য এমন পাড়ায় পাড়ায় স্বয়ংসিদ্ধা এমন কর্মসুচী গ্রহণ করেছে।সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের মানুষের আর্থিক সংকট রেয়েছে। রয়েছে শিক্ষার অভাবও।ফলে সাধারণ মানুষ প্রলোভনের ফাঁদে পা দিয়ে সর্বনাশে পড়ে যায়।যাতে করে নারীপাচার কারীরা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে এবং শিক্ষার আলো প্রকাশিত হত তার উদ্যোগ গ্রহণ করে পুলিশ প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থার পাড়া পাড়ায় এমন অভিনব কর্মসুচী আগামী দিনে উজ্জ্ব ভবিষ্যতের পথ দেখাবে। সমাজের বুক থেকে কমবে বাল্য বিবাহ, শিশু পাচার, শিশুশ্রম, নারীপাচারে মতো অপকর্ম।এমন কর্মসুচীর ফলে সমাজের বুকে অপকর্ম কমে যাবে বলে জানান সংস্থার কর্ণধার মুকুট বিশ্বাস।পাশাপাশি শিশুদের আগামী দিনের ভবিষ্যৎ কথা মাথায় রেখে তাদের জন্য একটি ডিজিটাল পাঠশালা আয়োজন করা হয়েছে। সেখানে বর্তমানে ৭৪ জন ছাত্র ছাত্রী পঠন পাঠান করেন। প্রামায়া ফাউন্ডেশন উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *