পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে বাড়ছে চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা তবুও নির্বিকার খড়গপুর পুলিশ প্রশাসন। হাতে গোনা কয়েক দিন আগেই শহরের সুভাষপল্লী জনকল্যাণ বিদ্যালয়ের সামনে এক ব্যক্তির মুখে স্প্রে করে মাথায় পিস্তল ঠেকিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই করে পালায় দুষ্কৃতীর দল। সেই রেশ কাটতে না কাটতেই বুধবার রাত্রে খড়গপুর শহরে ফের জোড়া ছিনতাইকান্ড। জানা গিয়েছে খড়্গপুরের ২০ নম্বর ওয়ার্ড সুভাষপল্লী গেটের সামনে এক মহিলা অটোতে থাকা কালীন অটোর পেছনের জানালা থেকে হাতবাড়িয়ে সোনার চেন ছিনতাই করে দুষ্কৃতীরা বলে অভিযোগ। আর ছিনতাই করে দুষ্কৃতীদের বাইকে করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।তার কিছুক্ষণ পরেই আবার ও শহরের ওল্ড সেটেলমেন্ট এলাকার রেল কোয়ার্টারের সামনে থেকে এক মহিলা গলা থেকে বাইকে করে এসে সোনার হার ছিনতাই করে এলাকা ছেড়ে চম্পট দেয় দুই দুষ্কৃতীদের দল। জানা গিয়েছে, উভয় ক্ষেত্রেই একটি বাইকে নিয়ে ছিনতাই কাণ্ড ঘটিয়েছে দুই দুষ্কৃতীর একটি দল। ইতিমধ্যেই ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে খড়্গপুর টাউন থানায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে শহরের নারী সুরক্ষা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন ভুক্তভুগী মহিলারা। ঘটনার জেরে ব্যাপক আতঙ্কিত সকলেই।আর এই ঘটনার পর রাতের ঘুম উড়েছে খড়গপুর টাউন পুলিশ প্রশাসনের ।শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টায় তড়িঘড়ি ঘটনা তদন্তে নেমেছে খড়গপুর টাউন থানার পুলিশ। তাহলে কি খড়গপুর শহরের আবারো মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে দুষ্কৃতী রাজ!











Leave a Reply