পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যে তৃতীয় বার তৃনমূল ক্ষমতায় আসার বর্ষ পূর্তি উপলক্ষে এই দিনটিকে স্মরণ করে রাখতে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা এবং মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জনসংযোগ যাত্রা কর্মসূচি পালন করা হয়। এইদিন সকালে শহরের জর্জকোর্ট সংলগ্ন টিভি টাওয়ার মাঠ থেকে বিশাল বর্ণাঢ্য বাইক মিছিল করে সারা শহর পরিক্রমা করা হয়। উক্ত মিছিলে রাজ্য সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা হয়। মিছিলে নেতৃত্ব দেন রাজ্য সম্পাদক প্রদুৎ ঘোষ, এছাড়া উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা, শহর সভাপতি বিশ্বনাথ পান্ডব, মহিলা সভানেত্রী মৌ রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিলটি প্রায় তিন শতাধিক বাইক নিয়ে সংগঠিত হয়।
রাজ্যে তৃতীয় বার তৃনমূল ক্ষমতায় আসার বর্ষ পূর্তি উপলক্ষে মেদিনীপুর শহরে বিশাল বর্ণাঢ্য বাইক মিছিল।












Leave a Reply