রাত নামলেই অন্ধকার,বিদ্যুৎ বিচ্ছিন্ন বেশ কয়েকদিন, প্রচন্ড গরমের মাঝে হাঁসফাঁস অবস্থা ৬০ থেকে ৭০টি পরিবারের,বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় দেখা দিয়েছে পানীয় জলের সংকট।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  রাত নামলেই অন্ধকার, বিদ্যুৎ বিচ্ছিন্ন বেশ কয়েকদিন, প্রচন্ড গরমের মাঝে হাঁসফাঁস অবস্থা ৬০ থেকে ৭০ টি পরিবারের,বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় দেখা দিয়েছে পানীয় জলের সংকট,ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের অজবনগর ১ গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর গ্রামের। অভিযোগ গত শনিবার বজ্রপাতে নষ্ট হয় বিদ্যুতের ট্রান্সফরমার। প্রায় ছয় দিন হতে গেল এখনো রাধাকান্তপুর এলাকার মানাপাড়া,দাসপারা, ভূইয়াপাড়া, খুট্যাপাড়া এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। একাধিক বার বিদ্যুৎ দফতরের সাথে যোগাযোগ করেও মেলেনি সুরাহা। এলাকাবাসীর অভিযোগ প্রচন্ড গরমের মাঝে রাতের ঘুম উড়েছে এলাকাবাসীর তার সাথে পানীয় জলের সংকট। এলাকাবাসীর দাবি দ্রুত প্রশাসন উদ্যোগ নিয়ে ট্রান্সফর্মার সংস্কার করে তাদের এই দুর্ভোগের হাত থেকে রক্ষা করুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *