পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- অনুষ্ঠানবাড়ির প্রসাদ খেয়ে অসুস্থ হলে গ্রামের একাধিক । ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার দাঁতন দু নম্বর ব্লকের শ্যামসুন্দরপুর এলাকায়।অসুস্থ একাধিক জনের মধ্যে প্রায় সাত থেকে আটজনের অবস্থা গুরুতর হয়ায় তাদেরকে পূর্ব মেদিনীপুর জেলার এগরা সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করা হয়েছে।গ্রামে থাকা বাদবাকি অসুস্থ ব্যক্তিদের দেখতে ইতিমধ্যে গ্রামে উপস্থিত হয়েছে দশ বারো জনের স্থানীয় খডুরুই গ্রামীণ হসপিটালের দুই চিকিত্সক দল।তারা অসুস্থদের বাড়ি বাড়ি গিয়ে চিকিত্সা সহ প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করছেন।ঘটনায় জানা যায় দাঁতন দুই নম্বর ব্লকের উত্তর শ্যামসুন্দরপুর গ্রামে ননী গোপাল দাস নামে একজনের বাড়িতে হরি মঞ্চের প্রতিষ্ঠা উপলক্ষে গ্রামের মানুষদের খাওয়ার আয়োজন করা হয়।আর ওই খাবারে কোনো কারণে বিষক্রিয়া হয়ে যেতে পারে বলে মনে করছেন পরিবারের লোকজন ও উপস্থিত চিকিত্সক দল।আর তাতেই ঘটে যায় এই বিপত্তি।প্রায় জনা কুড়ি জন ব্যক্তির এখনও পর্যন্ত অসুস্থ রয়েছেন বলে জানা গেছে।যাঁদের মধ্যে সাত থেকে আট জনকে এগরা সুপার স্পেশ্যালিটি হসপিটালে ভর্তি করা হয়েছে।আর বাদবাকি গ্রামে অসুস্থ ব্যক্তিদের কারও জ্বর কারণ বমি কারুর পায়খানার উপসর্গ দেখা দিয়েছে।ফলে গ্রামেও হাজির হয়েছে স্থানীয় চিকিত্সক দল।তাঁরা চিকিত্সা পরিষেবার পাশাপাশি ওষুধ ও বিলি করছেন।
অনুষ্ঠানবাড়ির প্রসাদ খেয়ে অসুস্থ হলে গ্রামের একাধিক, চাঞ্চল্য বেলদা থানার শ্যামসুন্দরপুরে।












Leave a Reply