পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূল সরকারের ১১ বছর পূর্তি উপলক্ষে নেতাজি ইন্ডোর থেকে একটি ভার্চুয়াল সভার আয়োজন করা হয়। আর সেই ভার্চুয়াল সভা প্রত্যেকটি জেলায় অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার দুপুর ১ টা থেকে মেদিনীপুর শহরের প্রদ্যুৎ স্মৃতি ভবনে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল সভার আয়োজন করে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। বৃহস্পতিবার প্রদ্যুৎ স্মৃতি ভবনে ভার্চুয়াল বৈঠকে যোগ দেন জেলাশাসক ড: রেশমি কমল, জেলা পুলিশ সুপার দিনেশ কুমার, মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান সহ পৌরসভার কাউন্সিলরা জেলা তথ্য সংস্কৃতি দপ্তর আধিকারিক সহ জেলার একাধিক প্রশাসনিক ব্যক্তিবর্গরা। ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী তার সরকারের ১১ বছরের বিভিন্ন জনমুখি প্রকল্প গুলি সকলের সামনে তুলে ধরেন। পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্যের জনমুখী প্রকল্পের উন্নয়ন সামনে আনে। সকল সাধারণ মানুষকে তিনি জানান মুখ্যমন্ত্রী তাদের পাশে সর্বদা সজাগ হবে পাহারাদার হিসেবে রয়েছেন। বৈঠক শেষে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক সংবাদমাধ্যমের কাছে জানান, পশ্চিম মেদিনীপুরে প্রায় ৭০০ র ও বেশি লক্ষীর ভান্ডার সুবিধা ভোগীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। জেলাশাসক থেকে পুলিশ সুপার এবং কাউন্সিলরা সকলেই বেনিফিসারীদের হাতে শংসাপত্র তুলে দেন। জেলাশাসক আরো জানান সরকারের সমস্ত জনমুখি প্রকল্প সাধারণ মানুষের কাছে তুলে দিতে তারা বদ্ধপরিকর। পাশাপাশি আগত ঘূর্ণিঝড় সম্বন্ধে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন তৎপর রয়েছে বলে জানান তিনি।
তৃণমূল সরকারের ১১ বছর পূর্ণ উপলক্ষে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের প্রদুৎ স্মৃতি ভবনে।












Leave a Reply