নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলা পুলিশের উদ্যোগে ফালাকাটা ব্লকের প্রত্যন্ত চা বাগান এলাকায় সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। এদিন ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের ফুটবল মাঠে এই শিবিরের আয়োজন করা হয়।এদিনের শিবিরে মানব পাচার, বাল্য বিবাহ রোধ, মাদক জাতীয় দ্রব্য বর্জন সহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট চা বাগান এলাকার জনগণকে সচেতন করা হয়। এদিনের ওই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন, জয়গাঁর অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায়, ফালাকাটা থানার আই সি সনাতন সিংহ ছিলেন দলগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধান আনন্দ খারিয়া, জটেশ্বর ফাঁড়ির ওসি উৎপল নার্জীনারী সহ অন্যান্য পুলিশ আধিকারিক।
বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলা পুলিশের উদ্যোগে ফালাকাটা ব্লকের প্রত্যন্ত চা বাগান এলাকায় সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়।












Leave a Reply