সালারে পথদুর্ঘটনায় মৃত এক আহত দুই।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:-  মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সালার থানার সালিন্দা এলাকায় বৃহস্পতিবারের দিন বিকেলে মোটরবাইক ও ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির এবং আহত হলেন দুজন। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে এদিন বিকেলে একটি মোটর বাইকে করে সাহেদ শেখ, ধুলু শেখ ও কায়েদ শেখ নামের তিন ব্যক্তি যাচ্ছিল তখনি সালিন্দা এলাকায় অপর দিক থেকে আসা একটি ছোট গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের মোটরবাইকের। সংঘর্ষের ফলে সাহেদ শেখ নামের 26 বছর বয়সী ব্যক্তির মৃত্যু হল এবং গুরুতর জখম হন ধুলু শেখ এবং কায়েদ শেখ। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তিনজনকে উদ্ধার করে কান্দি মহাকুমা হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। মৃত এবং আহদের বাড়ি ভরতপুর থানার সিজগ্রামে বলে জানা গিয়েছে। কান্দি মহকুমা হাসপাতালে তিনজনকে নিয়ে এলে সাহেদ শেখকে মৃত বলে ঘোষণা করে এবং ধূলু শেখ ও কায়েদ শেখকে চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। মৃত সাহেদ শেখের দেহ পুলিশ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সালিন্দা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *