মানসিক অবসাদে আত্মঘাতী এক ব্যক্তি।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  দীর্ঘদিন শারীরিক অসুস্থতার কারণে অবশেষে মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক ব্যক্তি। জানা যায় মৃত ব্যক্তির নাম পরিতোষ পাল, বয়স আনুমানিক ৬০ বছর, বাড়ি শান্তিপুর ফুলিয়া কালিপুর এলাকায়। পরিবারের কাছ থেকে জানা যায়, বৃহস্পতিবার বেলা এক টা নাগাদ বাড়ির রান্না ঘরের ভেতরে ওই ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। এরপর তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। স্বভাবতই মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে গোটা পরিবার। যদিও পরিবারের দাবি, ওই ব্যক্তি বেশ কয়েক বছর ধরে কঠিন রোগে ভুগছিলেন, গতকালকে ওই ব্যক্তিকে চিকিৎসকের কাছে নিয়ে যায় পরিবারের লোকজন। বৃহস্পতিবার ওই ব্যক্তির আত্মঘাতীর ঘটনায় শোকের ছায়া গোটা পরিবারে। মৃতদেহটি উদ্ধার করেছে শান্তিপুর থানার পুলিশ, এছাড়াও ময়নাতদন্তের জন্য রানাঘাট মর্গে পাঠানোর ব্যবস্থা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *