চক্ষু অপারেশন চালু করার জন্য নির্মিত নতুন ভবন পরিদর্শনে বিজেপি সাংসদ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  শান্তিপুর লায়ন্স ক্লাবের উদ্যোগে বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের সহযোগিতায় চক্ষু অপারেশন কেন্দ্র চালু করার উদ্দেশ্যে আজ একটি ভবন নির্মিত হয় শান্তিপুর কাশ‍্যপপাড়া লায়ন্স ক্লাবের নিজস্ব ক্লাবের দ্বিতলে। উপস্থিত ছিলেন স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুপা কর। অত্যন্ত ব্যস্ততার কারণে সাংসদ জগন্নাথ সরকার এক ঝটিকা সফরে এসে বলেন, দীর্ঘ দু’বছর করো না পরিস্থিতির কারণে সাংসদ তহবিলের অর্থ খুব বেশি খরচ করা সম্ভব হয়নি। হস্তচালিত তাঁত, চূর্ণী নদী এবং অন্যান্য বেশ কিছু বিষয়ে ইতিমধ্যে ১০০ কোটি টাকার প্রকল্প রূপায়ণ হয়েছে। লায়ন্স ক্লাবের সদস্যরা আমাদের কাছে আবেদন করেছিলেন কিছুদিন আগে। সাধারণ মানুষের উপকারের জন্য তা মঞ্জুর করেছি, আগামীতে আই ব্যাংক করার মানসিকতা নিয়ে কোন সংস্থা আমার কাছে আবেদন করলে তাতেও সহযোগিতা করতে আমি রাজি সব সময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *