দক্ষিণ কোরোলায় আজাদ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় ঈদ উপলক্ষে হয়ে গেল সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া: দক্ষিণ কোরোলায় আজাদ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় ঈদ উপলক্ষে হয়ে গেল সাংস্কৃতিক অনুষ্ঠান। আজাদ স্পোর্টিং ক্লাব সেই পথে চলা শুরু ১৯৭৮ সাল থেকে। বিভিন্ন ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে সাধারণ মানুষের অকুণ্ঠ ভালোবাসায় আজ মহীরুহে পরিণত হয়েছে এই আজাদ স্পোর্টিং ক্লাব। এলাকাবাসীর সুখ দুঃখে পাশে থাকার অঙ্গীকার নিয়ে মানুষের কল্যাণে সর্বদা ব্রতী হয় এই ক্লাব। গত দু’বছর করোণা চলাকালীন ঈদ উপলক্ষে অনুষ্ঠান না হওয়ায় এবছর করোনা না থাকায় তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেন এই ক্লাব। মূলত ধর্মীয় অনুষ্ঠানের ওপর দিয়ে চলে এই অনুষ্ঠান। শিশুদের সচেতন করার জন্য কুইজ কনটেস্ট ছিল এই সাংস্কৃতিক অনুষ্ঠানের অঙ্গ। নামাজ প্রতিযোগিতা গজল সহ বিভিন্ন ধর্মীয় প্রতিযোগিতা শুরু করেন এই ক্লাব। সামাজিক অনুষ্ঠান যেমন চক্ষু শিবির, রক্তদান শিবির ক্যাম্পে ব্যবস্থা করে থাকে এই ক্লাব। এমনই জানালেন ক্লাব সম্পাদক জালাল উদ্দিন মোল্লা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তি সহ ক্লাবের সভাপতি শাহাদাত মোল্লা সহ সভাপতি খোকন মোল্লা শাহাবুদ্দিন লস্কর মিঠুন মোল্লা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *