ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা আন্দুল রাজ মাঠ ।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া: ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা আন্দুল রাজ মাঠ । সাঁকরাইল থানা স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, আজ রবিবার ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার আয়োজন করলেন। আজ প্রতিযোগিতার শুভ সূচনা হলো আন্দুল রাজ মাঠে। উপস্থিত হলেন সাঁকরাইল বিধানসভা কেন্দ্রের বিধায়িকা শ্রীমতি প্রিয়া পাল, পঞ্চায়েত সমিতির সভাপতি জয়ন্ত ঘোষ, আন্দুল পঞ্চায়েতের প্রধান মানসী চক্রবর্তী, জেলা পরিষদের সদস্যা রিজিয়া খাতুন, কান্দুয়া পঞ্চায়েতের প্রধান শেখ রাজা, সহ বিশিষ্টজনেরা এই এই অনুষ্ঠানে উপস্থিত হন। সদস্যদের কাছ থেকে জানা যাচ্ছে দুমাস ধরে এই প্রতিযোগিতা চলবে। মোট17 টা টিমের মধ্যে চলবে এই খেলা। খেলা প্রেমী মানুষ দের কাছে উচ্ছাস ও উদ্দীপনা দেখা গেল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *