ভাঙা বাঁশের সাঁকো সংস্কারের দাবীতে বিক্ষোভে কোচবিহার ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।

মনিরুল হক, কোচবিহারঃ ভাঙা বাঁশের সাঁকো, প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে সাধারণ মানুষ। আর এই ভাঙা বাঁশের সাঁকো নিয়ে প্রতিবাদে নামলো কোচবিহার শহরের ১৯ নম্বর ওয়ার্ড সংলগ্ন টাকা গাছের বাঘাযতীন কলোনী এলাকার মানুষেরা।
জানা যায়, ওই এলেকের এই বাঁশের সাঁকো বিগত বেশ কয়েক বছর ধরেই ভাঙা আর এই ভাঙা বাঁশের সাঁকো দিয়েই জীবনের ঝুকি নিয়ে পারাপার করছে স্থানীয় ১৯ নম্বর ওয়ার্ডের মানুষেরা। আর যা নিয়ে আজ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়ে বিক্ষোভে নামলো এলাকার সাধারন মানুষেরা।

স্থানীয়দের অভিযোগ,বিগত বেশ কয়েক বছর ধরেই এই বাঁশের সাঁকো ভেঙ্গে চৌচির। প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষ পারাপার করছে। প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও কোনো রকম ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। আর এই কারনেই একপ্রকার বাধ্য হয়ে বিক্ষোভ করলেন সাধারণ আমজনতা। এদিন ওই এলাকার সাধারন আমজনতা একপ্রকার বাধ্য হয়েই এই বিক্ষোভের পথ বেছে নেয়। এদিকে এদিকে দিনের এই বিক্ষোভ কে ঘিরে এলাকায় উত্তেজনা হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *