বৃক্ষ রোপন করে রবীন্দ্রজয়ন্তী পালন।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- আজ ২৫শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মদিন। এই জন্মজয়ন্তী উপলক্ষে বিভিন্ন জায়গায় পালন করা হচ্ছে রবীন্দ্রজয়ন্তী। সেই উপলক্ষে “”বন্ধু”” নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা পক্ষ থেকে সোমবার সকালে বামনগোলা ব্লকের পাকুয়াহাট ডিগ্রী কলেজ ও পার্শ্ববর্তী এলাকা সহ বিভিন্ন জায়গায় এলাকা বৃক্ষ রোপন করে রবীন্দ্রজয়ন্তী পালন করেন ঐ স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। এদিন পাকুয়াহাট কলেজে বন্ধু স্বেচ্ছাসেবী সংস্থা পক্ষ থেকে ১০০ টি ছোট ছোট চারা গাছ রোপণ করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ও স্বেচ্ছাসেবী সংস্থার সকল সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *