আজ ২৫ শে বৈশাখ,গান ও বাঁশির সুরে কবি গুরুকে স্মরণ।ইন্দাস তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে।

আবদুল হাই, বাঁকুড়াঃ আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ পুণ্য পবিত্র ১৬১ তম জন্মদিন যথোচিত মর্যাদায় পালিত হল বাঁকুড়া জেলার ইন্দাস তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে কবির সেরা রবি কবির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়ে এই মহান দিনটি উদযাপন করা হয়।এই উপলক্ষে রবীন্দ্র নৃত্য, রবীন্দ্র সংগীত পরিবেশন এবং রবীন্দ্রনাথের ভাবধারা নিয়ে আলোচনা, বক্তৃতা সকলকে যারপরনাই মুগ্ধ করে। বাঁশির সুরে গ্রাম ছাড়া ঐ রাঙ্গামাটির পথ সুর অনুষ্ঠানটিতে একটি অনন্য মাত্রা যোগ করে। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হামিদ, চন্দন কুমার রক্ষিত, আতাউল হক,মোল্লা নাসের আলি, এলাকার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাবিদ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *