ভোট-পরবর্তী হিংসা ও নারী নির্যাতন নিয়ে শাসকদলের বিরুদ্ধে ক্ষীরপাইতে BJP র প্রতিবাদ কর্মসূচি।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  ভোট-পরবর্তী হিংসা এবং নারী নির্যাতন নিয়ে রাজ্য বিজেপির নির্দেশ অনুসারে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে বিজেপির প্রতিবাদ কর্মসূচি, সেই নির্দেশ অনুসারে সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার বিভিন্ন এলাকায় প্রতিবাদ মিছিল করল বিজেপি নেতা কর্মীরা, এইদিন গোটা এলাকা মিছিল পরিক্রমা করে অবশেষে পথসভার মাধ্যমে শেষ হয় প্রতিবাদ কর্মসূচি, সম্বন্ধে বিজেপি নেতা সবুজ মজুমদার জানান যেভাবে রাজ্যজুড়ে ভোট-পরবর্তী হিংসা অব্যাহত রয়েছে পাশাপাশি নারী নির্যাতনের একাধিক ঘটনা ঘটছে তারই প্রতিবাদে ইতিমধ্যেই সোচ্চার হয়েছে আমরা, পাশাপাশি আইন-শৃঙ্খলা নিয়োগ এদিন প্রতিবাদে স্লোগান উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *