পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থেকে বেলদা আসার পথে মোটর বাইক আরোহী কে বাঁচাতে গিয়ে বামন পুকুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মঙ্গলবার সকালে উল্টে গেল যাত্রীবোঝাই বেসরকারি বাস। ঘটনায় আহত হয়েছে বাসের চালকসহ ১৫ জন যাত্রী। ঘটনাস্থলে উপস্থিত দাঁতন থানার পুলিশ । জানাগেছে দাঁতনের দিক থেকে বেলদা থেকে আসার সময় জাতীয় সড়কে ওঠার আগে রাজ্য সড়কে বেসরকারি যাত্রীবাহী একটি বাসের সামনে একটি মোটর বাইক রাস্তায় থাকা কাদাতে পিছলে হঠাৎ পড়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় বাসের চালক আর তাতেই ঘটে বিপত্তি রাস্তার ধারে নয়নজুলি তে উল্টে যায় যাত্রীবাহী বেসরকারি বাস ঘটনায় আহত হয় বাসের চালকসহ ১৫ জন যাত্রী। তাদের উদ্ধার করে দাঁতন গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে ।ঘটনাস্থলে উপস্থিত পুলিশ স্থানীয়দের সাথে উদ্ধারকাজে হাত লাগিয়েছে।
দাঁতনে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত যাত্রীবাহী বেসরকারি বাস আহত ১৫ জন বাসযাত্রী।












Leave a Reply