পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- যেকোনো সময়ে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত এলাকায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় অশনি, এই নিয়ে আগে থেকেই সর্তকতা জারি করেছে প্রশাসন, মাইকিংসহ এলাকায় মোতায়েন করা হয়েছে এনডিআরএফ টিম, কিন্তু প্রশাসনের তৎপরতা থাকলেও সচেতনতা বোধের অভাব সমুদ্র সৈকত দীঘা আগত পর্যটকদের,ঘূর্ণিঝড় অশনীর জন্য প্রশাসনের সতর্কতা কে বুড়ো আঙুল। নবান্নের তরফে নির্দেশিকা থাকা সত্তেও দিঘায় ধরা পড়লো উল্টো ছবি। সমুদ্রের একদম তীরে বিপদসীমায় বসে সমুদ্র উপভোগ করছেন পর্যটকরা। দেখা নেই দিঘা থানা ও দিঘা মোহনা থানার পুলিশ সহ প্রশাসনের কোন কর্মকর্তাদের। প্রশাসনের তরফে দেওয়া দড়ির ঘেরাটোপ পেরিয়ে সমুদ্র উপভোগে ব্যস্ত পর্যটকরা। মঙ্গলবার সন্ধ্যার পর এমন চিত্র উঠে এলো সমুদ্র সৈকত দীঘা এলাকায়, জানিয়ে প্রশাসনের তৎপরতায় এবং সাধারণ মানুষের সচেতনতাবোধ নিয়ে উঠেছে প্রশ্ন।
ঘূর্ণিঝড় অশনির সতর্কতাঃ জারি হওয়া সত্ত্বেও বিপরীত ছবি উঠে এলো সমুদ্র সৈকত দীঘায়।












Leave a Reply